বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার সব ধরনের রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম স্থানীয় কার্যালয় থেকে সরিয়ে জেলা সদরে স্থানান্তরের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পাহাড়ি অঞ্চলের দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে এই সিদ্ধান্তের ফলে চরম ভোগান্তির আশঙ্কায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন লামার সাধারণ বাসিন্দারা।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। এর মধ্যে বিজিবি ৭০ হাজার এবং পুলিশ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৯০ লাখ টাকা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত টমটমও জব্দ করা হয়েছে।
বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী একটি ‘চাঁদের গাড়ি’ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালিতে অবস্থিত ‘রয়েল হিল’ রিসোর্ট দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫-২৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অসহায় ও নিম্নআয়ের ২০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।