রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা দুই দিনের বিক্ষোভ, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতপরিচয় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাহাড় মানেই বৈচিত্র্য। পাহাড় মানেই নৈসর্গিক সৌন্দর্য, বহুজাতিক সংস্কৃতি, ভিন্ন ভাষা ও জীবনধারা। বাংলাদেশের মানচিত্রের প্রায় এক-দশমাংশজুড়ে বিস্তৃত পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও সম্পদের কারণে এ অঞ্চল দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও বিশেষ আকর্ষণের কেন্দ্র।
বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজের মেধা, দক্ষতা ও শ্রমকে যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি লেগুনার চালকের আসনের নিচে ব্যাগে রাখা দেশীয় তৈরি একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজাম উদ্দিন (২৮) নামে তাঁর এক সহযোগী পালিয়ে গেছেন।