দক্ষিণ পূর্ব

মালয়েশিয়ায় দুটি আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন চবি শিক্ষক অধ্যাপক ড. শহীদুল

ইমাম উদ্দিন
ইমাম উদ্দিন
প্রকাশ : ২ নভেম্বর ২০২৬ ০৫:২৫ সকাল
পঠিত : ১০৪
মালয়েশিয়ায় দুটি আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন চবি শিক্ষক অধ্যাপক ড. শহীদুল
Degchibarictg

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোঃ শহীদুল হক মালয়েশিয়ায় অনুষ্ঠেয় দুটি আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন।

আগামী ৩ ও ৪ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে মালয়েশিয়ান রিসার্চ অ্যাক্সিলারেটর ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এমআরএএনটিআই)-তে অনুষ্ঠিতব্য ‘এশিয়া প্যাসিফিক কনফারেন্স অন সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ’-এ তিনি একটি গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন। এশিয়া প্যাসিফিক স্কলার্স কংগ্রেস (এপিএসসি) ২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত এ সম্মেলনে অংশগ্রহণের জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘একাডেমি প্রফেসর মালয়েশিয়া’।

সম্মেলনে তাঁর গবেষণাপ্রবন্ধের শিরোনাম ‘Framing Islam in Bangladeshi Media: A Critical Content Analysis of Representation, Narratives, and Stereotypes’। এতে বাংলাদেশের গণমাধ্যমে ইসলামের উপস্থাপন, বর্ণনা ও প্রচলিত ধারণাগুলো কীভাবে প্রতিফলিত হচ্ছে, তা বিশ্লেষণ করা হয়েছে।

এপিএসসি ২০২৬-এ মালয়েশিয়া ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেবেন। বুদ্ধিবৃত্তিক বিনিময়, আন্তবিষয়ক সংলাপ এবং আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক জোরদার করা এ সম্মেলনের অন্যতম লক্ষ্য।

এ ছাড়া আগামী ১০ ও ১১ নভেম্বর মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) গোম্বাক ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য ‘৭ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইসলামিক জুরিসপ্রুডেন্স (আইসিআইজে ২০২৬)’-এও গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক শহীদুল হক।

‘Artificial Intelligence in the Light of Maqasid al-Shari'ah: Contemporary Issues and Future Prospects’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে তাঁর গবেষণাপ্রবন্ধের শিরোনাম ‘Ethical Use of Artificial Intelligence: An Islamic Perspective’।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীরা অংশ নেবেন। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক, আইনগত ও সামাজিক প্রভাব এবং মাকাসিদুশ শরিয়াহর আলোকে এর সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ইসলামি আইনশাস্ত্র, ফতোয়া, ইসলামি অর্থনীতি, শিক্ষা, সুশাসন, মানবিক মর্যাদা ও প্রযুক্তিগত পরিবর্তনের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।