চট্টগ্রামের লোহাগাড়ায় আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজিয়ে প্রতারণার অভিযোগে মো. রিদুয়ানুল হক (২৯) নামে এক ব্যক্তিকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের আধারমানিক এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি ও 'হীরকজয়ন্তী' উদযাপনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে বইছে আনন্দের জোয়ার। আগামী ১৮ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় রক তারকা 'নগর বাউল' জেমস ও তার ব্যান্ড দল।
চট্টগ্রামের হাটহাজারীতে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শোয়াইব আহম্মদ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের আব্দুল সবুর চৌধুরীর বাড়ির নিপা ভবনে এ ঘটনা ঘটে।
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা দুই দিনের বিক্ষোভ, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতপরিচয় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাহাড় মানেই বৈচিত্র্য। পাহাড় মানেই নৈসর্গিক সৌন্দর্য, বহুজাতিক সংস্কৃতি, ভিন্ন ভাষা ও জীবনধারা। বাংলাদেশের মানচিত্রের প্রায় এক-দশমাংশজুড়ে বিস্তৃত পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও সম্পদের কারণে এ অঞ্চল দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও বিশেষ আকর্ষণের কেন্দ্র।
বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজের মেধা, দক্ষতা ও শ্রমকে যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি লেগুনার চালকের আসনের নিচে ব্যাগে রাখা দেশীয় তৈরি একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজাম উদ্দিন (২৮) নামে তাঁর এক সহযোগী পালিয়ে গেছেন।