দক্ষিণ পূর্ব

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইমাম উদ্দিন
ইমাম উদ্দিন
প্রকাশ : ২ নভেম্বর ২০২৬ ০৪:১৯ দুপুর
পঠিত : ৪১
হাটহাজারীতে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Degchibarictg

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শোয়াইব আহম্মদ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের আব্দুল সবুর চৌধুরীর বাড়ির নিপা ভবনে এ ঘটনা ঘটে।

নিহত শোয়াইব আহম্মদ নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই গ্রামের সাহেব আলীর ছেলে। জীবিকার তাগিদে তিনি হাটহাজারীতে থেকে দিনমজুরের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শোয়াইব ওই ভবনের একটি কক্ষে আরও দুইজনের সঙ্গে ভাড়া থাকতেন। সোমবার দুপুরে তাঁর এক রুমমেট মো. অলিউল্লাহ বাসায় ফিরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে ফ্যানের সঙ্গে শোয়াইবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তাঁদের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলতাফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।