চট্টগ্রামের লোহাগাড়ায় আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজিয়ে প্রতারণার অভিযোগে মো. রিদুয়ানুল হক (২৯) নামে এক ব্যক্তিকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের আধারমানিক এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি ও 'হীরকজয়ন্তী' উদযাপনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে বইছে আনন্দের জোয়ার। আগামী ১৮ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় রক তারকা 'নগর বাউল' জেমস ও তার ব্যান্ড দল।
চট্টগ্রামের হাটহাজারীতে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শোয়াইব আহম্মদ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের আব্দুল সবুর চৌধুরীর বাড়ির নিপা ভবনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে প্রতি অর্থবছরে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) প্রায় ২২৪ কোটি টাকা গৃহকর পরিশোধের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজের মেধা, দক্ষতা ও শ্রমকে যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোঃ শহীদুল হক মালয়েশিয়ায় অনুষ্ঠেয় দুটি আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন।
আবুধাবি থেকে দেশে আনার পর কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে আবারও সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল ছয়টি স্বর্ণের ডিম। তবে শেষ পর্যন্ত কাস্টমস গোয়েন্দাদের অভিযানে ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের এসব স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি ছাত্রদল মনোনীত চাকসু ২০২৫ নির্বাচনের সহসভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম চার দিন বন্ধ থাকবে।
দীর্ঘ ৪১ দিনের আন্দোলনের পর ক্লাস-পরীক্ষায় ফিরেছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।