দক্ষিণ পূর্ব

বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই পণ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২ নভেম্বর ২০২৬ ০৭:২৬ বিকাল
পঠিত : ৩৭
বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই পণ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি

Degchibarictg

চট্টগ্রাম নগরের কাপাসগোলা সড়কের দোহা ফুডে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই তৈরি ও বিক্রি হচ্ছিল বিস্কুট, কেক ও মিষ্টিজাতীয় বিভিন্ন পণ্য। শুধু তাই নয়, এসব পণ্যের মোড়কে ব্যবহার করা হচ্ছিল বিএসটিআইয়ের মানচিহ্ন। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার নগরের চকবাজার এলাকায় বিএসটিআই পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।

একই অভিযানে গুলজার মোড়ের মস্কো বেকার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স ছাড়াই বিভিন্ন ধরনের বিস্কুট ও পাউরুটি বিক্রি করছিল। পাশাপাশি সোনপাপড়ির মোড়কেও ব্যবহার করা হচ্ছিল বিএসটিআইয়ের মানচিহ্ন।

বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারায় দোহা ফুডকে এবং একই আইনের ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারায় মস্কো বেকার্সকে জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া উভয় প্রতিষ্ঠানকে সব ধরনের পণ্যের জন্য দ্রুত সিএম লাইসেন্স এবং মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল ইসলাম। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) সন্দীপন ভট্টাচার্য এবং পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।