দক্ষিণ পূর্ব

কোতোয়ালীতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২ নভেম্বর ২০২৬ ০৭:৪৯ বিকাল
পঠিত : ৪০
কোতোয়ালীতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

ছবি

Degchibarictg

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী মো. জাকির হোসেনের ওপর হামলা, পাঁচ লাখ টাকা ছিনতাই ও কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) নগরের কোতোয়ালী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। এতে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা হলেন জসিম উদ্দিন প্রকাশ আরমান, সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ, মোহাম্মদ দিদারুল আলম প্রকাশ কালু দিদার ও আবু সাহেব আবিদ।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে নগরের গোলাম রসুল মার্কেটের বিপরীত পাশে তিনপুলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়িক বিরোধের জেরে আসামিরা জাকির হোসেনের পথরোধ করেন। এ সময় তাঁকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে গলা চেপে ধরে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তাঁদের সম্ভাব্য অবস্থান শনাক্ত করে প্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারও কঠোর অবস্থানে রয়েছেন। দ্রুত আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।