দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২ নভেম্বর ২০২৬ ০৯:১৩ সকাল
পঠিত : ৫০
ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু
Degchibarictg

ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব উদ্দিন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর বন্ধু রাকিব গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ফটিকছড়ির হেঁয়াকো ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সজিব ও রাকিব মোটরসাইকেলে করে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিলেন। পথে হেঁয়াকো ইসলামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিবের মৃত্যু হয়। গুরুতর আহত রাকিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকের চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।