দক্ষিণ পূর্ব

মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, চালকসহ আহত ২

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২ নভেম্বর ২০২৬ ০৮:৫৫ সকাল
পঠিত : ২৬
মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, চালকসহ আহত ২
Degchibarictg

চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি ট্রাকের সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বারৈয়ারহাটের মইনুদ্দিন পেট্রোল পাম্পের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম মিলন (২০)। আহতরা হলেন ট্রাকচালক মানিক (৩৫) ও অপর হেলপার বিল্লাল (৩৭)।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট-১৬-৪৯৯৫ নম্বরের একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা ঢাকা মেট্রো-ট-১৫-৩১০৯ নম্বরের আরেকটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই ট্রাকের হেলপার মিলন নিহত হন। এ সময় চালক ও অপর হেলপার গুরুতর আহত হন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

বারৈয়ারহাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জয়নাল আবেদীন তিতাস বলেন, সকালে দুটি ট্রাকের সংঘর্ষে পেছনের ট্রাকের চালক ও সহকারী কেবিনে আটকে পড়েন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের সহযোগিতায় তাঁদের উদ্ধার করা হয়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পেছনের ট্রাকের চালক ও সহকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হেলপারকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।